৪ দিনের রিমান্ডে কামরুল ইসলাম ও সোলায়মান সেলিম

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১২:৪২ অপরাহ্ন, ১৮ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ৬:১৩ পূর্বাহ্ন, ০৯ অগাস্ট ২০২৬

পল্টন থানার যুবদল কর্মী শামীম হত্যা মামলায় সাবেক মন্ত্রী কামরুল ইসলাম ও ঢাকা ৭ এর সাবেক এমপি সোলায়মান সেলিমের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এ ছাড়াও বিএনপি নেতা মকবুল হত্যা মামলায় এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকে ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৮ ডিসেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমানের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল জোনাল টিমের উপ-পরিদর্শক ফেরদৌস জামান তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।