শেখ পরিবারের হাসনাত আব্দুল্লাহর ছেলে মঈন আব্দুল্লাহ গ্রেফতার

newsdesk
newsdesk newsdesk
প্রকাশিত: ২:২৯ অপরাহ্ন, ২৬ অক্টোবর ২০২৪ | আপডেট: ৬:৩৮ পূর্বাহ্ন, ০৮ অগাস্ট ২০২৬

সাবেক সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহর ছেলে মঈন আব্দুল্লাহকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শনিবার ভোরে তাকে গুলশান-২ থেকে গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া এন্ড পাবলিক রিলেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঈন আব্দুল্লাহকে রাজধানীর গুলশান-২ থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বরিশালে বিস্ফোরক দ্রব্য আইনসহ পেনাল কোডের বিভিন্ন ধারায় মামলা রয়েছে।