জবিতে খালেদা জিয়ার নাম ফলক পুনঃস্থাপন

newsdesk
newsdesk newsdesk
প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ন, ২০ অক্টোবর ২০২৪ | আপডেট: ১০:৪৭ অপরাহ্ন, ০৭ জুন ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিশ্ববিদ্যালয় ঘোষণার ফলক পুনঃস্থাপন করা হয়েছে। রবিবার (২০ অক্টোবর) বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাবার্ষিকী দিবসে ঘোষণা ফলকটি উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। এর আগে আওয়ামী লীগ সরকারের সময় খালেদা জিয়ার ঘোষণা ফলক ভেঙে ফেলে শাখা ছাত্রলীগের নেতা কর্মীরা।

নাম ফলক উন্মোচনের সময় উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, জগন্নাথ কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রূপ দান যার হাত ধরে তার নামফলকটি পর্যন্ত ভেঙে ফেলেছিলো স্বৈরাচাররা। আমি উপাচার্য হিসেবে দায়িত্ব নেয়ার পর আমার অন্যতম একটি কাজ ছিলো তার নাম ফলকটি পুনঃস্থাপন করা। আজ বিশ্ববিদ্যালয়ের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তার নাম ফলকটি উন্মোচন করতে পেরে আমরা সত্যিই আনন্দিত।