সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন ৪৩ দিনের রিমান্ডে

newsdesk
newsdesk newsdesk
প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ন, ০৮ অক্টোবর ২০২৪ | আপডেট: ৭:৩৫ অপরাহ্ন, ১০ অগাস্ট ২০২৬

ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালিয়ে মানুষ হত্যাসহ বিভিন্ন অভিযোগে করা ৮ মামলায় পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের ৪৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শাহীন রেজা এ রিমান্ড মঞ্জুর করেন। 

আদালত বলেন, যাত্রাবাড়ী থানার ৭টি এবং নিউমার্কেট থানার একটি মামলায় সাবেক আইজিপি মামুনের রিমান্ড মঞ্জুর করা হয়। পর্যায়ক্রমে একের পর এক মামলায় তার এ রিমান্ড কার্যকর হবে।

বৈষম্যবিরোরধী ছাত্র আন্দোলনে গুলিতে সাকিব হাসান নিহতের ঘটনায় যাত্রাবাড়ী থানার মামলায় সাবেক আইজিপি মামুনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ইমন হোসেন গাজী নিহতের ঘটনায় যাত্রাবাড়ীর মামলায় তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। আর ইরফান ভুইয়া নিহতের ঘটনায় যাত্রাবাড়ীর মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।