এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো

newsdesk
newsdesk newsdesk
প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ন, ০৩ অক্টোবর ২০২৪ | আপডেট: ২:১৫ পূর্বাহ্ন, ২৭ জুলাই ২০২৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে চলতি বছর এইচএসসি ও সমমানের কিছু পরীক্ষা অনুষ্ঠিত হলেও কয়েকটি পরীক্ষা বাতিল করা হয়েছে। অনুষ্ঠিত পরীক্ষাগুলোর উত্তরপত্র (খাতা) মূল্যায়ন করে ফলাফল তৈরির কাজ করছে শিক্ষা বোর্ডগুলো। আগামী ১৫-১৭ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে একটি প্রস্তাবনা পাঠিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। মন্ত্রণালয় থেকে অনুমোদন পেলে এর মধ্যে কোনো একদিন এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সংগঠন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকার এ তথ্য জানান।