রাজধানীতে ৫৪ মামলায় আরও ৪২৭ জন গ্রেপ্তার

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ন, ০৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ৪:২০ পূর্বাহ্ন, ০৫ অক্টোবর ২০২৬
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে ৫৪টি মামলা দায়ের করা হয়েছে।

রবিবার (৪ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২১ জন, লালবাগ বিভাগ ৫৩ জন, ওয়ারী বিভাগ ৫৪ জন, মতিঝিল বিভাগ ৫৫ জন, তেজগাঁও বিভাগ ৮৯ জন, মিরপুর বিভাগ ৮২ জন, গুলশান বিভাগ ৩৫ জন, উত্তরা বিভাগ ৩৫ জন ও গোয়েন্দা বিভাগ তিনজনকে গ্রেপ্তার করেছে। অভিযানকালে ৫৪ কেজি ৪৬০ গ্রাম গাঁজা, ৫২৪ পিস ইয়াবা, ১.৫ গ্রাম হেরোইন ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আকতার হোসেন বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।