খুলনায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১১:২৯ পূর্বাহ্ন, ২৫ অগাস্ট ২০২৫ | আপডেট: ২:৩৮ পূর্বাহ্ন, ১২ জুলাই ২০২৬

খুলনার ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্যে জানা গেছে, একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ইজিবাইককে ধাক্কা দিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ৩ জন নিহত হন এবং গুরুতর আহত ২ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।