বাউফলে বিএনপি অফিসে আগুন

Himel
Himel Himel
প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্ন, ১৫ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৩:৫২ অপরাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬

পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপি কার্যালয়ে গভীর রাতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বুধবার (১৪ জানুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার চরমিয়াজান বাজারে অবস্থিত অফিসটিতে এই নাশকতার ঘটনা ঘটে।

আগুনে দলীয় কার্যালয়ে থাকা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছবি সংবলিত ব্যানার, সাইনবোর্ডসহ অফিসের দরজা-জানালা ও আসবাবপত্র ভস্মীভূত হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রাত ১১টার দিকে চরমিয়াজান বাজারে চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির অফিসে আগুন দেখে এলাকাবাসী ছুটে আসে। পরে তারা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে।

চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন রাঢ়ী বলেন, কারা অগ্নিসংযোগ করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করছি আওয়ামী লীগ ও জামায়াতের লোক বিএনপি অফিস পুড়িয়ে দিয়েছেন।

বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।