ভোররাতে ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট

Joynal
Joynal Joynal
প্রকাশিত: ১০:৪২ পূর্বাহ্ন, ০৫ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৯:৪৪ পূর্বাহ্ন, ২৫ অগাস্ট ২০২৬

ভোররাতে ভূমিকম্পে কেঁপে উঠল সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চল। সোমবার (৫ জানুয়ারি) ভোর ৪টা ৪৭ মিনিটে অনুভূত হওয়া এই ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.৪। ভারতের আসাম রাজ্য থেকে সৃষ্ট এই কম্পন বাংলাদেশ ছাড়াও ভারত, মিয়ানমার, ভুটান ও চীনে অনুভূত হয়েছে। সিলেট অঞ্চল ভূমিকম্পের কেন্দ্রস্থলের খুব কাছে হওয়ায় এখানে তীব্র কম্পন অনুভূত হয়েছে।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থাসহ (ইউএসজিএস) একাধিক আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল।

এর কেন্দ্রস্থল ছিল ভারতের আসাম রাজ্যের ধিং শহর থেকে মাত্র ৪ কিলোমিটার পশ্চিমে এবং আসামের রাজধানী গুয়াহাটি থেকে ৭৬ কিলোমিটার উত্তর-পূর্বে।

ভৌগোলিক অবস্থানের কারণে সিলেট অঞ্চল এই কেন্দ্রের খুব কাছে হওয়ায় সিলেটে কম্পন তীব্রভাবে অনুভূত হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে ভূকম্পনের মাত্রা ও উৎপত্তিস্থল সম্পর্কে কিছু জানায়নি। বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রসঙ্গত, সিলেট অঞ্চল ভূতাত্ত্বিকভাবে ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। এর আগে বিভিন্ন সময়ে