রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে বালুবোঝাই ট্রাক উল্টে নিহত ৪

Himel
Himel Himel
প্রকাশিত: ৯:৪২ পূর্বাহ্ন, ০১ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৭:৩১ পূর্বাহ্ন, ২৫ অগাস্ট ২০২৬

রাজশাহীর পুঠিয়ায় বালুবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভেতর উল্টে গিয়ে ৪ জন নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) ৭টা ৫০ মিনিটে পুঠিয়ার ঝলমলিয়া বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন আরও একজন। তবে, আহত ও নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সকাল ৭টা ৫০ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে ৭টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব ২ কিলোমিটার।

বালু ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভিতরে ঢুকে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পুঠিয়া ফায়ার স্টেশনের ১টি ইউনিট ও নাটোর ফায়ার স্টেশনের ১টি ইউনিট উদ্ধার কাজ করছে।

এ ঘটনায় ৪ জন নিহত ও ১ জন আহত হয়েছেন বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।