বিমানবন্দরে আর্জেন্টিনা দলকে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ন, ০২ জুলাই ২০২৬ | আপডেট: ৯:১৯ পূর্বাহ্ন, ০৬ জুলাই ২০২৬
নকআউট পর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলতে ফ্লোরিডায় গেছে আর্জেন্টিনা দল। আর সেখানে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এতটাই কড়াকড়ি যে, মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হয়েছে পুরো আর্জেন্টাইন দলকে, বাদ জাননি মেসিও।

যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে বিশ্বকাপের বেস ক্যাম্প আর্জেন্টিনার। দলটির পরবর্তী ম্যাচের ভেন্যু মায়ামির হার্ড রক স্টেডিয়াম। সেখানে কেপ ভার্দের মুখোমুখি হবে তারা। 

এই ম্যাচ খেলার জন্য মিসৌরির বিমানে ওঠার আগে নিয়মমাফিক নিরাপত্তা তল্লাশির মুখোমুখি হন মেসিরা, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ছোট একটি ভিডিও ক্লিপ ইন্টারনেটে আলোচিত হয়েছে। যেখানে দেখা গেছে নিজেদের লাগেজ বিমানবন্দর নিরাপত্তা কর্মীদের কাছে রেখে সামনে এগোচ্ছেন আলবিসেলেস্তে খেলোয়াড়রা। যেখানে মেসিকে মেটাল ডিটেক্টর দিয়ে পুরো শরীর তল্লাশি করা হয়। 

এর আগে রদ্রিগো ডি পলকেও মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালানোর সময় কোনো এক কারণে মেসি অট্টহাসিতে ফেটে পড়েন।

এবারের বিশ্বকাপের বড় চমক কেপ ভার্দে। তিন ম্যাচ খেলে কোনোটি জিততে না পারলেও হারেনি। সবচেয়ে ছোট দেশ হিসেবে বিশ্বকাপের নকআউটে উঠেছে তারা। এই দলটির বিপক্ষে আর্জেন্টিনাকে বেশ ভুগতে হতে পারে। বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় মুখোমুখি হবে দুই দল।