আবু সাঈদ হত্যা মামলায় অভিযুক্ত এএসপি ১৪ দিনের জেল হেফাজতে

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ন, ২৫ অগাস্ট ২০২৫ | আপডেট: ৬:১৭ অপরাহ্ন, ১৮ এপ্রিল ২০২৬

অবৈধভাবে প্রবেশের অভিযোগে ভারতে গ্রেপ্তার হওয়া রংপুর মহানগর পুলিশের সাবেক সহকারী কমিশনার (এসি) মোহাম্মদ আরিফুজ্জামান আরিফকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন ভারতের বসিরহাট মহকুমা আদালত। তিনি জুলাই গণঅভ্যুত্থানে আবু সাঈদ হত্যা মামলার অন্যতম আসামি।

জানা গেছে, আদালতের রায় ঘিরে দুই দেশের কূটনৈতিক স্তরে ইতোমধ্যেই তথ্য আদান-প্রদান শুরু হয়েছে।

পুলিশ সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রয়োজনীয় সব তথ্য তারা আরিফুজ্জামানের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে।

এর আগে গত ২৩ অগস্ট সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার হাকিমপুর সীমান্ত ফাঁড়ির কাছে সাবেক ওই সহকারী পুলিশ কমিশনারকে আটক করে বিএসএফ। পরবর্তীতে ভারতের পুলিশের হাতে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার হন আরিফুজ্জামান।

আটক ওই পুলিশ কর্মকর্তা গত বছর রংপুরে কর্মরত ছিলেন এবং আবু সাঈদ হত্যা মামলায় অভিযুক্ত। গত বছরের ১৪ আগস্টের পর থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এরই মধ্যে তাকে ময়মনসিংহের মুক্তাগাছায় এপিবিএন-২ এর সহকারী পুলিশ কমিশনার পদে বদলি করা হয়। তবে তিনি তার নতুন কর্মক্ষেত্রেও যোগ দেননি।

উল্লেখ্য, বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় অসদাচরণ ও পলায়ন- এর অপরাধে তাকে গত ১৪ আগস্ট চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ