বিটিভিতে প্রচারের অপেক্ষায় ম্যাগাজিন অনুষ্ঠান ‘বর্তমান’

Joynal
Joynal Joynal
প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ন, ১৮ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৪:৫২ পূর্বাহ্ন, ০৯ অগাস্ট ২০২৬
প্রচারের অপেক্ষায় রয়েছে ‘বর্তমান’ শিরোনামের ম্যাগাজিন অনুষ্ঠানটি। এটি গ্রন্থনা ও পরিকল্পনা করেছেন হুমায়ূন কাবেরী। পাশাপাশি মৌসুমী মৌয়ের সঙ্গে উপস্থাপনাতেও দেখা যাবে তাকে। 

জানা গেছে, বিটিভির নিজস্ব প্রযোজনায় নির্মিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘বর্তমান’ এর শুটিং ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এতে নৃত্য পর্বে অংশ নিয়েছেন- বরেণ্য নৃত্যশিল্পী সোহেল রহমান, সিনথিয়া ও তাদের দল। মর্ডান গানের সঙ্গে তাল মিলিয়েছেন নৃত্যপরিচালক মাইকেল বাবু। বিশেষ একটি গানে অংশগ্রহণ করেছেন শিবা শানু ও রিয়াদ হাসান  রনি। এছাড়া  লিজা ও রাজিবের কণ্ঠে ছিলো আধুনিক একটি গান পরিবেশনা।

অভিনয় পর্বে অংশ নিয়েছেন, জনপ্রিয় অভিনেতা আশরাফুল আলম সোহাগ, ফাতেমা হীরা, শাওন আশরাফ, বাদল, শুভ রাজ, প্রানেশ চৌধুরী, তুহিন চৌধুরী, ডাক্তার শামস আরেফিন, সূচনা সিকদার, রাজা হাসান, কেয়া চৌধুরী, রিপন খান,  সুমাইয়া জান্নাত, হায়দার আলী, উত্তম অধিকারী, সুহৃদ জাহাঙ্গীর, রাফা নাঈম, মাযহার সুমন, আরো অনেকে। 

ম্যাগাজিন অনুষ্ঠান ‘বর্তমান’-এর টাইটেল সংগীত ও সুর করেছেন মিল্টন খন্দকার। গোলাম মোর্শেদ ও মামুন মাহমুদের প্রযোজনা এবং মাজহার সুমনের সমন্বয়ে ম্যাগাজিন অনুষ্ঠানটি শিগগিরই বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে দেখা যাবে।