সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোভ্যান চালক নিহত

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ন, ২২ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৮:১৫ অপরাহ্ন, ১৫ জুলাই ২০২৬

সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কে ট্রাকের ধাক্কায় এক ব্যাটারিচালিত অটোভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সদরের মুলিবাড়ি চেকপোস্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকামুখী লেনে একটি দ্রুতগামী ট্রাক অটোভ্যানটিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।

যমুনা সেতু পশ্চিম থানার এএসআই শফিকুল ইসলাম বলেন, নিহতের পরিচয় শনাক্তসহ পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।