রামেক হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১৮ জনের এবং জুনে ৩৫৪ জনের করোনায় মৃত্যু

রাজশাহী ব্যুরোঃ
রাজশাহী ব্যুরোঃ রাজশাহী ব্যুরোঃ
প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ন, ০৯ জুলাই ২০২১ | আপডেট: ৬:৪৯ অপরাহ্ন, ০৭ জুন ২০২৬

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছোআক্রান্ত হয়ে তিনজন ও উপসর্গে ১৫ জন মারা গেছেন।  

গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া ১৮ জনের মধ্যে ১০ জনের বাড়ি রাজশাহী জেলায়। এ ছাড়া নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের দুইজন করে এবং সিরাজগঞ্জ ও কুষ্টিয়ার একজন করে আছেন। 

করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে রোগীদের ভর্তি ও সংক্রমণের বিষয়ে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৭৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫২ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ২০৬ এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ২৩১ জন ভর্তি আছেন। বর্তমানে রামেক হাসপাতালে ৪৫৪টি করোনা ডেডিকেটেড  শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৫০১ জন।

এছাড়া গত জুনে ৩৫৪ জনের মৃত্যু হয়েছে।