চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাবা নিহত ছেলে গুরুতর আহত

মোহাম্মদ আলী, রাজশাহী ব্যুরো
মোহাম্মদ আলী, রাজশাহী ব্যুরো মোহাম্মদ আলী, রাজশাহী ব্যুরো
প্রকাশিত: ৩:০১ অপরাহ্ন, ০৭ জুলাই ২০২১ | আপডেট: ৩:২৫ পূর্বাহ্ন, ১৬ জুলাই ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দিঘা মোড়ে ভুটভুটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তরিকুল ইসলাম নামে ১ শিক্ষক নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয় শিক্ষকের ছেলে।

নিহত শিক্ষক শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের মৃত শাহারুদ্দিন মাষ্টারের ছেলে তরিকুল ইসলাম (৪২) এবংনআহত তার ছেলে তামিম (১২)। জানাগেছে, ৭ জুলাই বুধবার সকাল সাড়ে ৭ টার সময় গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দিঘা মোড়ে ভুটভুটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটলে ঘটনাস্থলেই স্কুল শিক্ষক তরিকুল নিহত হয়।

পরে নিহত ও আহত অবস্থায় পিতা পুত্রকে ফায়ার সার্ভিস কর্মীরা এলাকাবাসীর সহায়তায় উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আহত তামিমকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরনণ করা হয়।

এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার দাস জানান, নিহত ব্যক্তির কোন দাবী না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।