মাহবুবুল আলম হানিফের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সাবেক এমপি মাহবুবুল আলম হানিফের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। একইসঙ্গে তার স্বজন এবং তাদের ব্যক্তি মালিকানাধীন ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিতের নির্দেশ দেয়া হয়েছে।