পীরগাছায় গত ২৪ঘণ্টায় করোনা আক্রান্ত ৫

একরামুল ইসলাম, পীরগাছা, (রংপুর) প্রতিনিধি
একরামুল ইসলাম, পীরগাছা, (রংপুর) প্রতিনিধি একরামুল ইসলাম, পীরগাছা, (রংপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৪:২০ অপরাহ্ন, ০৫ জুলাই ২০২১ | আপডেট: ১০:৪৫ অপরাহ্ন, ১৬ এপ্রিল ২০২৬

রংপুরের পীরগাছায় গত ২৪ ঘণ্টায় ৯ জনের নমুনা পরীক্ষায় ৫ জনের শরীরে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তারা হলেন উপজেলার সদর ইউনিয়নের গুয়াবাড়ী গ্রামের আমিনুল ইসলাম (৫০), কান্দি ইউনিয়নের দাদন গ্রামের আলেয়া বেগম (৬০), ছাওলা ইউনিয়নের জুয়ান চরের জরিপ উদ্দিন, কৈকুড়ী ইউনিয়নের সুবিদ গ্রামের মৌসুমি আক্তার (২৮) ও মিঠাপুকুর উপজেলার ভাংণী ইউনিয়নের জরিনা বেগম (৫৫)।

পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ মো. জহুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য, পীরগাছা উপজেলায় গত বছরের ১ মে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। শনাক্ত হওয়ার পর এ পর্যন্ত ২৩৯ জন করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৯৪ জন।চিকিৎসাধীন রয়েছেন ৪০ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ৫জন।