সাবিনাদের হাতে এক কোটি টাকার চেক তুলে দিলেন ক্রীড়া উপদেষ্টা

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ন, ৩১ অক্টোবর ২০২৪ | আপডেট: ৭:২৪ অপরাহ্ন, ২৫ অগাস্ট ২০২৬

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাফজয়ী নারী ফুটবল দলকে ১ কোটি টাকা দেওয়া হয়েছে। আজ সন্ধ্যায় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বাংলাদেশ জাতীয় নারী দলের অধিনায়ক সাবিনা খাতুনের হাতে ১ কোটি টাকার চেক তুলে দেন। এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন জাতীয় দলের কোচ পিটার বাটলার।