ফেসবুক ও ইনস্টাগ্রামে ফ্যাক্ট চেকার থাকবে না---মেটা

newsdesk
newsdesk newsdesk
প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ন, ০৮ জানুয়ারী ২০২৫ | আপডেট: ১২:৫৪ পূর্বাহ্ন, ২৬ অগাস্ট ২০২৬

ফেসবুক ও ইনস্টাগ্রামে ফ্যাক্ট চেকার থাকবে না বলে জানিয়েছে সামাজিক মাধ্যমগুলোর মাদার কোম্পানি মেটা। তথ্যের সত্যতা যাচাইয়ের যে কাজটি ফ্যাক্ট চেকাররা করত, সেটি এখন ব্যবহারকারীরা ‘কমিউনিটি নোটের’ মাধ্যমে করবেন। যা অনেকটা ইলন মাস্কের এক্সের মতো।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেয়ার আগ মুহূর্তে এমন পরিবর্তন আনলো মেটা। এই ফ্যাক্ট চেক নিয়ে ট্রাম্প এবং তার দল রিপাবলিকান পার্টির তোপের মুখে ছিলেন মেটার সিইও মার্ক জুকারবার্গ। তাদের অভিযোগ ছিল ফ্যাক্ট চেকের মাধ্যমে ডানপন্থিদের মতামতকে সেন্সর করা হচ্ছে। খবর  সিএনএনের।