ফাঁকা ঢাকায় কোনো ধরনের নাশকতার হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ন, ৩০ মার্চ ২০২৫ | আপডেট: ১:৩১ পূর্বাহ্ন, ২৬ অগাস্ট ২০২৬

আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে ফাঁকা ঢাকায় কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম।’ কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি নেই। হুমকি থাকলে সেটা সবাইকে নিয়ে মোকাবিলা করা হবে। জনগণ ষড়যন্ত্র মোকাবিলা করলে কেউ ষড়যন্ত্র করতে পারবে না বলেন তিনি।

শনিবার (২৯ মার্চ) রাজধানীর প্রবেশ ও বহির্মুখ গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এবার ঈদে সবাই ছুটি ভোগ করছে কিন্তু পুলিশ বিজিবি আনসার ছুটি কাটাচ্ছে না। তারা কিন্তু নিশ্চিদ্রভাবে নিরাপত্তা দেওয়ার জন্য ঢাকায় কাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে এজন্য তারা কাজ করে যাচ্ছে। আপনারা যেন ভালোভাবে যেতে পারেন। আপনাদের বাসা বাড়ি ভালো থাকে। এজন্য তারা সব ধরনের কাজ করে যাচ্ছে।’

তিনি বলেন, ‌‘আমি এখানে এসেছিলাম টিকিটের দাম বেশি আদায় করা হচ্ছে কিনা বিষয়টি দেখার জন্য। প্রত্যেকটি কাউন্টারে ভাড়ার চার্ট ঝুলিয়ে দেওয়া হয়েছে এরপরও যদি কেউ বেশি ভাড়া আদায় করে তবে আপনারা বিআরটিএ ভিজিলেন্স টিম এর কাছে অভিযোগ করবেন। এছাড়াও পুলিশ কন্ট্রোল রুমে অভিযোগ করবেন।’