৫৬০টি মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়ম হয়েছে : প্রেস সচিব

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ন, ১৩ মার্চ ২০২৫ | আপডেট: ৯:৪৩ পূর্বাহ্ন, ২৬ অগাস্ট ২০২৬

সরকারি টাকায় ৫৬০টি মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়ম হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, বিষয়টি ধর্ম মন্ত্রণালয়ের তদন্ত কমিটি তদন্ত করে দেখছে। এসব মসজিদ নির্মাণে সৌদি সরকারের কোনো অনুদান নেই।

আজ রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।