ডেঙ্গু কেড়ে নিলো আরো ২ প্রাণ, হাসপাতালে ১২১৮

newsdesk
newsdesk newsdesk
প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ন, ০৭ অক্টোবর ২০২৪ | আপডেট: ৭:৪২ পূর্বাহ্ন, ২৬ অগাস্ট ২০২৬

রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এই সময়ে এতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ১২১৮ জন। সোমবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১০২ জন, চট্টগ্রাম বিভাগে ২২১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৫৪, ঢাকা উত্তর সিটিতে ২৫৬, ঢাকা দক্ষিণ সিটিতে ১৬৯, খুলনা বিভাগে ৯১ জন রয়েছেন। এছাড়া, রাজশাহী বিভাগে ৬৮ জন, ময়মনসিংহ বিভাগে ২১ জন, রংপুর বিভাগে ৩৪ জন এবং সিলেট বিভাগে দুইজন নতুন রোগী ভর্তি হয়েছেন

এদিকে, গত এক দিনে সারাদেশে ১৪৪০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এতে করে এ বছর মোট ছাড়পত্র পেয়েছেন ৩৪ হাজার ২৪১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৩৭ হাজার ৮০৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৮৮ জনের।

গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন। মারা যান এক হাজার ৭০৫ জন।