দুর্নীতি করলে শুধু চাকরিই যাবে না, মামলাও হবে: আইনমন্ত্রী

Tajuddin Ahmed
Tajuddin Ahmed Tajuddin Ahmed
প্রকাশিত: ১২:১৭ অপরাহ্ন, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১:২৯ অপরাহ্ন, ২৫ অগাস্ট ২০২৬

সরকারি কর্মকর্তাদের দুর্নীতি দমনে কঠোর হুঁশিয়ারি দিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, কোনো কর্মকর্তা দুর্নীতি করলে কেবল চাকরি হারাবেন না, বরং তাকে ফৌজদারি মামলারও মুখোমুখি হতে হবে।

আজ (শনিবার, ২৮ ফেব্রুয়ারি) ঝিনাইদহ জেলা প্রশাসকের অফিসে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কোনো সরকারি কর্মকর্তা দুর্নীতি করলে তার শুধু চাকরিই যাবে না বরং তার বিরুদ্ধে মামলাও হবে।

আইনমন্ত্রী আরও বলেন, ‘সংবিধানে ১৩৩টি বিল আছে প্রত্যেকটি অধ্যাদেশই আমরা বাস্তবায়ন করবো।’

মাগুরার আছিয়া ধর্ষণের রেফারেন্স দিয়ে তিনি বলেন, ‘এই ধরনের কর্মকাণ্ডে যারা জড়িত তারাসহ যারা সহযোগিতা করে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।’