সাংবাদিক আবেদ খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

newsdesk
newsdesk newsdesk
প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ন, ২২ জানুয়ারী ২০২৫ | আপডেট: ৯:৪৫ পূর্বাহ্ন, ২৫ অগাস্ট ২০২৬

দৈনিক জাগরণের সম্পাদক ও প্রকাশক সাংবাদিক আবেদ খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার তৃতীয় শ্রম আদালত। বুধবার (২২ জানুয়ারি) বাংলাদেশ শ্রম আইন (ফৌজদারি) মোকদ্দমা নম্বর ১৬৭/২০২৪-এর প্রেক্ষিতে তৃতীয় শ্রম আদালতের চেয়ারম্যান রোকেয়া রহমান পৃথক তিনটি মামলায় তার বিরুদ্ধে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

শ্রম আদালত সূত্রে জানা গেছে, গত ৭ জানুয়ারি পৃথক মামলায় সমন জারির জন্য দিন ধার্য থাকলেও আসামি আবেদ খান অনুপস্থিত থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। দৈনিক জাগরণের তিন সংবাদকর্মী মো. তাজুল ইসলাম, মো. খোকন মিয়া ও মো. মোরসালিন তাদের প্রাপ্য পাওয়া বুঝে পেতে শ্রম আদালতে মামলাগুলো করেন।