তদন্তে দোষী সাব্যস্ত হলেই কেবল আইনানুগ ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, মামলার ক্ষেত্রে তদন্ত সম্পন্ন না হলে কাউকে গ্রেফতার করা হবে না। তিনি জানান, পুলিশ আগে বাদী হয়ে মামলা করত, যার মধ্যে ১০ জনের নাম উল্লেখ করত এবং ৫০ জনকে বেনামী হিসেবে অন্তর্ভুক্ত করত। কিন্তু এখন মামলা করছে সাধারণ জনগণ।
শনিবার (৫ অক্টোবর) রাজধানীর উত্তরায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) হেডকোয়ার্টারে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, মামলা হলেই গ্রেফতার নয়, আগে তদন্ত হবে। তদন্তে দোষী সাব্যস্ত হলেই কেবল তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।