সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম রিমান্ডে

newsdesk
newsdesk newsdesk
প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ন, ০১ অক্টোবর ২০২৪ | আপডেট: ৯:৪৭ অপরাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে গুলিতে ধানমন্ডির জিগাতলায় আবদুল মোতালিব নামে এক কিশোর নিহতের মামলায় নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. জাহাঙ্গীর আলমের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১ অক্টোবর) আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক নজরুল ইসলাম ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করলে আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো বেলাল হোসেনের আদালত এ আদেশ দেন।