আবার হামলার হুমকি দিলেন ট্রাম্প

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৪:০০ অপরাহ্ন, ০৩ মে ২০২৬ | আপডেট: ১১:১৬ পূর্বাহ্ন, ২৫ অগাস্ট ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি কোনো ‘অসদাচরণ’ করে, তাহলে দেশটির ওপর আবারও সামরিক হামলা চালানো হতে পারে। শনিবার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন।

ট্রাম্প জানান, ইরানের সঙ্গে সম্ভাব্য একটি চুক্তির রূপরেখা তাকে জানানো হয়েছে। তিনি এখন এর চূড়ান্ত লিখিত খসড়ার অপেক্ষায় আছেন।

পুনরায় হামলার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে সরাসরি উত্তর না দিয়ে তিনি বলেন, ইরান এখনো তাদের কাজের জন্য যথেষ্ট মূল্য দেয়নি। তবে তারা যদি আবার কোনো নেতিবাচক পদক্ষেপ নেয়, তাহলে অবশ্যই হামলার সম্ভাবনা আছে।

এদিকে ইরান তাদের নতুন ১৪ দফা প্রস্তাবে হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং যুক্তরাষ্ট্রের অবরোধ তুলে নেওয়ার কথা বলেছে। তবে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পরে করার প্রস্তাব দিয়েছে। যুক্তরাষ্ট্র এই প্রস্তাবে রাজি হবে কি না, তা এখনো স্পষ্ট নয়। সূত্র : রয়টার্স