পেন্টাগন জানালো ইরাকে প্রাণ হারানো ৬ মার্কিন সেনার নাম
ইরাকে জ্বালানি সরবরাহকারী (রিফুয়েলিং) একটি সামরিক বিমান বিধ্বস্তে নিহত ছয় মার্কিন সেনার পরিচয় প্রকাশ করেছে পেন্টাগন। মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, গত সপ্তাহের শুরুতে ইরাকের পশ্চিমাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজন বিমান বাহিনীর সদস্য এবং বাকি তিনজন এয়ার ন্যাশনাল গার্ডের কর্মরত ছিলেন। প্রাথমিক তদন্ত শেষে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড নিশ্চিত করেছে যে, এই বিধ্বস্তের ঘটনায় কোনো শত্রুপক্ষের হামলা বা যান্ত্রিক ত্রুটি বহির্ভূত অন্য কোনো নাশকতার প্রমাণ পাওয়া যায়নি। বর্তমানে দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে বিস্তারিত তদন্ত চলছে।
নিহত ছয় মার্কিন সেনা হলেন—জন ক্লিনার (৩৩), আলাবামার অবার্নের বাসিন্দা; আরিয়ানা সাভিনো (৩১), ওয়াশিংটনের কোভিংটন; অ্যাশলি প্রুইট (৩৪), কেনটাকির বার্ডসটাউন; সেথ কোভাল (৩৮), ইন্ডিয়ানার মুরসভিল; কার্টিস অ্যাংস্ট (৩০), ওহাইওর উইলমিংটন; এবং টাইলার সিমন্স (২৮), ওহাইওর কলম্বাস।
পেন্টাগন কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার কারণ এখনো তদন্তাধীন।
তবে এর আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, বিমানটি হারানোর ঘটনা শত্রুপক্ষের গুলি বা নিজেদের বাহিনীর ভুলবশত হামলার কারণে ঘটেনি।