রাতে ইরানে সবচেয়ে বেশি বোমাবর্ষণ হবে, মার্কিন অর্থমন্ত্রীর পূর্বাভাস

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১১:৪৬ পূর্বাহ্ন, ০৭ মার্চ ২০২৬ | আপডেট: ১০:২৯ পূর্বাহ্ন, ২৫ অগাস্ট ২০২৬
মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, শনিবার রাত হবে ইরানের বিরুদ্ধে আমাদের (যুক্তরাষ্ট্রের) সবচেয়ে বড় বোমা হামলা অভিযান।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এই হামলা ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলোতে সবচেয়ে বেশি ক্ষতি করবে এবং এর মাধ্যমে সেগুলোর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে দুর্বল করে দেওয়া হবে।

তেহরানের হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের কথা উল্লেখ করে স্কট বেসেন্ট বলেন, ইরান ‘অর্থনৈতিক অস্থিরতা’ সৃষ্টির চেষ্টা করছে।
তথ্যসূত্র: আল–জাজিরা