আফগানিস্তানে বাস খাদে পড়ে নিহত ১৫

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ন, ০৮ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৬:১৪ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৬

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় বাদাখশান প্রদেশে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) যাত্রীবোঝাই একটি মিনিবাস পাহাড়ি রাস্তা দিয়ে প্রাদেশিক রাজধানী ফাইজাবাদের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।

পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, সড়কের বেহাল দশার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে ভঙ্গুর অবকাঠামো ও ঝুঁকিপূর্ণ যাতায়াত ব্যবস্থার কারণে সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে।