মিয়ানমারে নির্বাচন চলাকালে বিমান হামলায় ১৭০ জন নিহত: জাতিসংঘ
মিয়ানমারে দুই মাসব্যাপী সাধারণ নির্বাচন চলাকালীন ৪ শতাধিক সামরিক বিমান হামলায় অন্তত ১৭০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) জেনেভা থেকে এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এই ভয়াবহ তথ্য নিশ্চিত করেছে।
জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে যে, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জানুয়ারির মধ্যে ভোটগ্রহণকালে আকাশপথে আনুমানিক ৪০৮টি হামলায় ১৭০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। প্রকৃত সংখ্যা এর চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।