ইন্দোনেশিয়ায় ভূমিধসে ১০ জনের মৃত্যু, নিখোঁজ ৮০

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১১:২৮ পূর্বাহ্ন, ২৬ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১২:২০ অপরাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট এক ভয়াবহ ভূমিধসে এখন পর্যন্ত ১০ জনের প্রাণহানি ঘটেছে।

শনিবার (২৪ জানুয়ারি) ভোরের দিকে পাসিরলাঙ্গু গ্রামে এই প্রাকৃতিক বিপর্যয়টি ঘটে, যেখানে মাটিচাপা পড়ে নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৮০ জন।

রাজধানী জাকার্তা থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত এই পাহাড়ি গ্রামটিতে এর আগে কখনো এমন ভয়াবহ ভূমিধস না ঘটলেও, জলবায়ু পরিবর্তনের প্রভাবে অস্বাভাবিক বৃষ্টিপাতকে এই দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

পাসির লাঙ্গু গ্রামটি ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে ১০০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে পাহাড়ি এলাকায় অবস্থিত। আগের দিন শুক্রবার থেকে শুরু হওয়া প্রবল বর্ষণই এ ভূমিধসের কারণ।

গ্রামের বাসিন্দা দেদি কুরনিওয়ান (৩৬) এএফপিকে জানান, তারা এই প্রথম ভূমিধসের মতো দুর্যোগ প্রত্যক্ষ করেন। মাঝে মাঝে বৃষ্টি বেশি হলে নিকটস্থ নদী থেকে গ্রামে পানি ঢুকে পড়ে এবং তা অল্প সময় স্থায়ী হয়, কিন্তু শনিবারের আগ পর্যন্ত এই গ্রামে কখনও ভূমিধস ঘটেনি। আমরা এই প্রথম এ গ্রামে এমন দুর্যোগ দেখলাম।

দক্ষিণপূর্ব এশিয়ার দেশ এবং বিশ্বের বৃহত্তম দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ায় সাধারণত নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বৃষ্টিপাত খুব কম ঘটে। কিন্তু জলবায়ু পরিবর্তনের জেরে এই চিত্র পাল্টে যাচ্ছে। গত নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত রাজধানী জাকার্তা এবং পশ্চিম জাভা, সুমাত্রাসহ বিভিন্ন প্রদেশে ঘন ঘন ভারী বর্ষন ও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে