লেবাননে ইসরায়েলি বিমান হামলা

newsdesk
newsdesk newsdesk
প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্ন, ০৯ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৮:২২ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৬

দখলদার ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি স্থানে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। এই স্থানগুলো হিজবুল্লাহর এলিট রাদওয়ান ফোর্সের ব্যবহৃত সামরিক অবস্থান ছিল বলে জানা গেছে।

সোমবার (৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় মধ্যরাতে এ হামলা চালায় ইসরাইল।

ইসরাইল দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। এসব অবকাঠামো হিজবুল্লাহর এলিট রাদওয়ান ফোর্স ব্যবহার করত।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, রাদওয়ান ফোর্সের ‘ট্রেনিং ও কোয়ালিফিকেশন গ্রাউন্ড’ লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। এখান থেকে তারা ইসরাইলের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও সেগুলো বাস্তবায়ন করে বলে দাবি করেছে দখলদারদের সেনাবাহিনী।

২০২৪ সালের ২৭ নভেম্বর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বৈরুতে কয়েকবার হামলা চালিয়েছে ইসরাইল। দক্ষিণ ও পূর্ব লেবাননের অন্যান্য এলাকায় প্রায় প্রতিদিনই হামলা করেছে ইসরাইলি বাহিনী।

ইসরাইলের দাবি, হিজবুল্লাহর হুমকি দূর করার উদ্দেশ্যে এসব হামলা চালানো হচ্ছে। ইসরাইল লেবানন সীমান্ত এলাকায় পাঁচটি প্রধান স্থানে এখনো সেনা মোতায়েন রেখেছে।