ফিলিস্তিন রাষ্ট্র হবে না, স্বীকৃতি সন্ত্রাসবাদকে পুরস্কার: নেতানিয়াহু

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ন, ২২ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন, ২৫ অগাস্ট ২০২৬

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে যুক্তরাজ্যসহ কানাডা ও অস্ট্রেলিয়ার স্বীকৃতির কঠোর নিন্দা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্পষ্ট ভাষায় তিনি বলেছেন, এই স্বীকৃতির মাধ্যমে এসব দেশ সন্ত্রাসবাদকে পুরস্কৃত করেছে। জর্ডান নদীর তীরে ফিলিস্তিন রাষ্ট্র কখনোই প্রতিষ্ঠা পাবে না বলেও জানিয়েছেন তিনি।

ওই তিন দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার পর রোববার (২১ সেপ্টেম্বর) এক ভিডিও বিবৃতিতে এমন প্রতিক্রিয়া জানান তিনি।

নেতানিয়াহু ভিডিও বিবৃতিতে বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর (হামাস) ভয়াবহ হত্যাযজ্ঞ চালানোর পরও যে নেতারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছেন, তাদের প্রতি আমার স্পষ্ট বার্তা— আপনারা সন্ত্রাসবাদকে ব্যাপকভাবে পুরষ্কৃত করছেন।

ফিলিস্তিন রাষ্ট্র কখনোই প্রতিষ্ঠা পাবে না উল্লেখ করে নেতানিয়াহু বলেন, আপনাদের জন্য আমার আরও একটি বার্তা আছে। তা হলো— এটি (ফিলিস্তিন রাষ্ট্র) কখনো ঘটবে না। জর্ডান নদীর পশ্চিম তীরে একটি ফিলিস্তিন রাষ্ট্র কখনো প্রতিষ্ঠা পাবে না।

বহু বছর ধরে বহু চাপের মুখে ‘একটি সন্ত্রাসী রাষ্ট্র’ প্রতিষ্ঠা পাওয়াকে ঠেকিয়ে রেখেছেন বলেও উল্লেখ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। বলেন, বাস্তবে আমরা জুডিয়া (জেরুজালেমের শহর) ও সামারিয়ায় (পশ্চিম তীরের নাবলুসের কাছের শহর) ইহুদি বসতি দ্বিগুণ করেছি। আমরা বসতি সম্প্রসারণ করে যাব