গাজায় ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৯৮ জনের, নিহত ছাড়াল ৬৫ হাজার

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১১:১২ পূর্বাহ্ন, ১৮ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৫:৪৩ পূর্বাহ্ন, ২৫ অগাস্ট ২০২৬

গাজায় ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় একদিনে আরও ৯৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে ২০২৩ সালের অক্টোবর মাস থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা ৬৫ হাজার ছাড়িয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বোমা ও গোলাবর্ষণে ৯৮ জন নিহত এবং ৩৮৫ জন আহত হয়েছেন। তবে তাদের মতে, ধ্বংসস্তূপের নিচে আরও অনেক হতাহত আটকা পড়ে থাকায় প্রকৃত সংখ্যা এর চেয়েও বেশি হতে পারে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সোমবারের পর ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৬৫ হাজার ৬২ জনে। তাদের পাশাপাশি আহত হয়েছেন আরও ১ লাখ ৬৫ হাজার ৬৯৭ জন ফিলিস্তিনি।