চার্লি কার্ককে প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম দেবেন ট্রাম্প

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ন, ১২ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১:৫৪ অপরাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তিনি চার্লি কার্ককে প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম প্রদান করবেন। যা যুক্তরাষ্ট্রে একজন নাগরিককে দেওয়া সর্বোচ্চ বেসামরিক সম্মাননা।

৯/১১ সন্ত্রাসী হামলার ২৪তম বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক স্মরণসভায় ট্রাম্প বলেন, এই পুরস্কার প্রদান অনুষ্ঠানটি ব্যাপক জনসমাগমপূর্ণ হবে। ট্রাম্প চার্লি কার্ককে তার ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী এবং মুক্তিকামী কণ্ঠ হিসেবে স্মরণ করেন। যিনি সম্প্রতি আততায়ীর গুলিতে নিহত হয়েছেন।

ট্রাম্প জানান, আততায়ীর গুলিতে নিহত কর্মী চার্লি কার্ককে সম্মান জানিয়ে আয়োজিত এই পদক প্রদান অনুষ্ঠান হবে বিশাল জনসমাগমপূর্ণ।

ট্রাম্প তার বক্তব্য শুরু করেন চার্লি কার্কের স্মৃতিচারণ দিয়ে। কার্ক ছিলেন ট্রাম্পের ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী এবং অনেক হোয়াইট হাউজ উপদেষ্টার ব্যক্তিগত বন্ধু।

প্রেসিডেন্ট বলেন, চার্লি কার্ককে নির্মমভাবে হত্যা করার ঘটনায় আমেরিকান জনগণের মধ্যে যে শোক ও ক্ষোভ সৃষ্টি হয়েছে, তা আমি গভীরভাবে অনুভব করছি।

তিনি আরও বলেন, চার্লি ছিলেন তার প্রজন্মের এক অবিস্মরণীয় নেতা—মুক্তির জন্য এক সংগ্রামী কণ্ঠ, যিনি লক্ষ লক্ষ মানুষের অনুপ্রেরণা হয়ে উঠেছিলেন।

ট্রাম্প বলেন, আমরা তাকে গভীরভাবে মিস করছি। কিন্তু আমি নিশ্চিত—চার্লির কণ্ঠ এবং তার সাহসিকতা, যা তিনি বিশেষ করে তরুণদের হৃদয়ে সঞ্চার করেছিলেন, তা চিরকাল বেঁচে থাকবে।