গাজায় হামলায় ৪ ইসরায়েলি সেনা নিখোঁজ

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১১:০১ পূর্বাহ্ন, ৩০ অগাস্ট ২০২৫ | আপডেট: ৪:২৪ অপরাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬

গাজায় হামাসের হামলায় চার ইসরায়েলি সেনা নিখোঁজ হয়েছেন। এই ঘটনায় ইসরায়েল 'হ্যানিবাল প্রোটোকল' কার্যকর করেছে। হামাস এটিকে ৭ অক্টোবরের পর সবচেয়ে মারাত্মক হামলা বলে দাবি করেছে।

গাজা উপত্যকার আল-জায়তুন এলাকায় হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডের এক হামলায় চার ইসরায়েলি সেনা নিখোঁজ হয়েছেন।

ঘটনাটি শুক্রবার (২৯ আগস্ট) ঘটেছে, শাফাক নিউজের বরাতে জানা গেছে

হামলার পর ইসরায়েলি সেনারা হ্যানিবাল প্রোটোকল কার্যকর করেছেন, যা যুদ্ধক্ষেত্রে সেনাদের বন্দি হওয়া প্রতিরোধে ব্যবহৃত হয়। সংঘর্ষে আরও কিছু সেনা নিহত ও আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম এই হামলাকে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর সবচেয়ে মারাত্মক হিসেবে বর্ণনা করেছে। হামাসের মুখপাত্র আবু ওবায়দা দাবি করেছেন, গাজা দখলের জন্য ইসরায়েলি সেনাদের রক্তই মূল্য হিসেবে দিতে হবে।

তিনি আরও বলেন, এ ধরনের অভিযান চলতে থাকলে আরও বেশি ইসরায়েলি সেনা বন্দি হওয়ার সম্ভাবনা রয়েছে।