খামেনি কোথায় জানলেও এখনই ‘মারব না’: ট্রাম্প

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ন, ১৮ জুন ২০২৫ | আপডেট: ৩:০০ পূর্বাহ্ন, ২২ অগাস্ট ২০২৬

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির অবস্থান সম্পর্কে জানেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার অবস্থান জানলেও তাকে এখনই ‘মারবেন না’ বলে জানিয়েছেন তিনি। আরও বলেছেন, ইরানের আকাশ এখন সম্পূর্ণভাবে তাদের নিয়ন্ত্রণে।

ইরান-ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িত নেই বললেও শুরু থেকেই এ ইস্যুতে নানা বক্তব্য দিয়ে আসছেন ট্রাম্প। মঙ্গলবারও (১৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোস্যালে পোস্ট দিয়ে এসব কথা বলেন তিনি।

খামেনির নাম উল্লেখ না করে ট্রাম্প তার পোস্টে লিখেছেন, আমরা ঠিক জানি তথাকথিত ‘সর্বোচ্চ নেতা’ কোথায় লুকিয়ে আছেন। তিনি সহজ লক্ষ্যবস্তু। কিন্তু সেখানে নিরাপদ— আমরা তাকে বের করে (হত্যা!) আনব না। অন্তত এখনই নয়।