হোয়াইট হাউসে ট্রাম্পকে স্বাগত জানালেন বাইডেন
ক্যাপিটলে যাওয়ার আগে ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়াকে হোয়াইট হাউসে এক চায়ের আমন্ত্রণে স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন এবং তার স্ত্রী জিল। সোমবার (২০ জানুয়ারি) হোয়াইট হাউসের উত্তর পোর্টিকোতে ট্রাম্পকে ‘ওয়েলকাম হোম’ বলে স্বাগত জানান বাইডেন।
হোয়াইট হাউসে প্রবেশের আগে সাংবাদিকরা চিৎকার করে প্রশ্ন করলেও কোনো প্রেসিডেন্টই উত্তর দেননি। প্রথমবারের মতো এই জুটির দেখা হলো। এরই মধ্যে ইভাঙ্কাসহ ট্রাম্পের পরিবারের সদস্যদের ক্যাপিটল বিল্ডিংয়ে ঢুকতে দেখা গেছে। যেখানে কিছুক্ষণ পরেই নির্বাচিত প্রেসিডেন্ট যাবেন।