হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যায় ইসরাইলের ’নির্লজ্জ স্বীকারোক্তির’ তীব্র নিন্দা ইরানের
ইসরাইল হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার দায় স্বীকার করার পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মঙ্গলবার ইরান এটিকে ইসরাইলের ’নির্লজ্জ স্বীকারোক্তি’ বলে অভিহিত করেছে ।
জাতিসংঘ থেকে এএফপি এ খবর জানায় ।
ইরান এটিকে 'জঘন্য অপরাধ' আখ্যা দিয়ে এর প্রতিক্রিয়ায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ন্যায্যতাও দাবি করেছে। এ বছরের শুরুর দিকে তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা অভিযোগে ইরান ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি জাতিসংঘ মহাসচিবকে লেখা এক চিঠিতে বলেছেন, ’এই ’নির্লজ্জ স্বীকারোক্তির মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে যে, এই হত্যাকাণ্ডের দায় সুম্পূর্ণভাবে ইসরাইলের। এবং কাৎজের বক্তব্যে প্রমাণ হয় যে ইরান প্রতিশোধ হিসেবে ইসরাইলে হামলা চালিয়ে সঠিক কাজই করেছে।