ভারতকে ‘অসহযোগী’ দেশ ঘোষণা করলো যুক্তরাষ্ট্র

newsdesk
newsdesk newsdesk
প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ন, ১৪ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ১০:১১ পূর্বাহ্ন, ২৫ অগাস্ট ২০২৬

ভারতকে ‘অসহযোগী’ দেশের তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক সংস্থা (আইসিই)। এ তালিকায় ভারত ছাড়াও রয়েছে ভুটান, কিউবা, ইরান, পাকিস্তান, রাশিয়া এবং ভেনেজুয়েলা। আইসিই’র ‘অসহযোগী’ তালিকা এমন একটি তালিকা যেখানে উল্লেখিত দেশগুলো প্রত্যর্পণ প্রক্রিয়ায় যথাযথ সহযোগিতা করে না বলে মনে করে মার্কিন কর্তৃপক্ষ। 

আইসিই জানিয়েছে, ‘অসহযোগী’ তালিকায় থাকা দেশগুলো সাক্ষাৎকার গ্রহণ, সময়মতো ভ্রমণ নথি ইস্যু এবং নির্ধারিত ফ্লাইটে তাদের নাগরিকদের ফেরত নিতে প্রয়োজনীয় সহযোগিতা দিতে ব্যর্থ হয়েছে। আইসিই’র তালিকা অনুযায়ী, যুক্তরাষ্ট্র থেকে ১৪ লাখ ৫০ হাজার অবৈধ অভিবাসীকে বিতাড়িত করার পরিকল্পনা করা হয়েছে। এরমধ্যে ১৮ হাজার অভিবাসীই ভারতীয়।