রাশিয়ার সঙ্গে ইন্দোনেশিয়ার যৌথ সমুদ্র মহড়া পররাষ্ট্র নীতি পরিবর্তনের ইঙ্গিত
চলতি সপ্তাহে রাশিয়ার সাথে ইন্দোনেশিয়ার প্রথম যৌথ সামরিক মহড়া নিয়ে বিশ্লেষকরা বলেছেন, এটি নতুন প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তোর উল্লেখযোগ্য বৈদেশিক নীতি পরিবর্তনে জাকার্তার একটি বড় ভূমিকার ইঙ্গিত। জাকার্তা থেকে এএফপি এ খবর জানায়।
ইন্দোনেশিয়া দীর্ঘদিন ধরে একটি নিরপেক্ষ বৈদেশিক নীতি বজায় রেখেছে এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বা মার্কিন-চীন প্রতিদ্বন্দ্বিতায় কোন পক্ষ নিতে অস্বীকার করে। তবে জাকার্তার উপর পশ্চিমা চাপ সত্ত্বেও মস্কোর সাথে সম্পর্ক জোরদারের আহ্বান জানিয়েছে প্রাবোও।
সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের গবেষক পিটার পান্ডি বলেন, ‘ইন্দোনেশিয়ার জন্য সুবিধাজনক ভূ-রাজনৈতিক ব্লক নির্বিশেষে যে কারো সাথে সম্পর্ক উন্নত করা তাদের বৃহত্তর এজেন্ডার অংশ।’
ইন্দোনেশিয়া দক্ষিণ-পূর্ব এশীয় আসিয়ান ব্লকের সদস্য, এটি ২০২১ সালে রাশিয়ার সাথে যৌথ মহড়ায় অংশ নেয়, তবে এর সদস্য দেশগুলো মস্কোর সাথে পৃথক ভাবে কখনও মহড়া করেনি।