২০২০ সালের নির্বাচনে হার মানতে আবারো অস্বীকার ট্রাম্পের

newsdesk
newsdesk newsdesk
প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ন, ১১ সেপ্টেম্বর ২০২৪ | আপডেট: ৭:১৫ পূর্বাহ্ন, ২২ অগাস্ট ২০২৬

যুক্তরাষ্ট্রে আগামী ৫ নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের নির্বাচনে তার পরাজয় মেনে নিতে আবারো অস্বীকার করেছেন। মঙ্গলবার ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের সাথে বিতর্ক চলাকালে তিনি তা অস্বীকার করেন। তিনি দাবি করেন নির্বাচনে ব্যাপক ভোট জালিয়াতি হয়েছে। খবর এএফপি’র।
সম্প্রতি ট্রাম্পকে ওই নির্বাচনের ব্যাপারে পরাজয় স্বীকার করার কথা বলা হলে তিনি ব্যঙ্গাত্মক ভাষা ব্যবহার করেন এবং দাবি করেন, ‘দেখুন, অনেক প্রমাণ রয়েছে আমি ৭৫ মিলিয়ন ভোট পেয়েছি যা যে কোনও ক্ষমতাসীন প্রেসিডেন্টের সবচেয়ে বেশি ভোট। আপনাকে এটি বিবেচনায় নিতে হবে।