সদরঘাটের পাইকারি বাজারে আগুন

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্ন, ০৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ৫:৫৮ অপরাহ্ন, ২৫ অগাস্ট ২০২৬

রাজধানীর সদরঘাটের পাইকারি বাজারে আগুন লেগেছিল। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। তাদের চেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানিয়েছে, এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার (৬ অক্টোবর) ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম এসব তথ্য নিশ্চিত জানান।

তিনি বলেন, ‘আজ সকাল ৮টা ৫ মিনিটে আমাদের কাছে সদরঘাটের পাইকারি বাজারে আগুন লাগার খবর আসে। পরে আমাদের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায় এবং সকাল ৮টা ৫৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।’

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া আগুনে কেউ হতাহত হয়েছে– এমন কোনো সংবাদ আমাদের কাছে আসেনি।