মাইক্রো ক্রেডিট ব্যাংকের জন্য আইন করতে হবে : প্রধান উপদেষ্টা

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১:০৭ অপরাহ্ন, ১৭ মে ২০২৫ | আপডেট: ৭:৩৯ পূর্বাহ্ন, ২৫ অগাস্ট ২০২৬

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মাইক্রো ক্রেডিট ব্যাংকের জন্য আলাদা আইন করতে হবে, একটা নতুন ব্যাংক হতে হবে। এটা মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি করতে পারে।

শনিবার (১৭ মে) সকালে রাজধানীর আগারগাঁও এলাকায় মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) ভবন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মাইক্রো ক্রেডিট নিয়ে আমরা এমন পর্যায়ে এসেছি, এটা নিয়ে নতুন চিন্তা করতে হবে।