বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কার দিলেন প্রধান উপদেষ্টা

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ন, ০৯ এপ্রিল ২০২৫ | আপডেট: ৭:৩৯ পূর্বাহ্ন, ২৫ অগাস্ট ২০২৬

বিনিয়োগে অবদান রাখার জন্য চার ক্যাটাগরিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কার দিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৯ এপ্রিল) চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিনে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ পুরস্কার প্রদান করেন।

বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের (বিডা) আয়োজনে ৭ এপ্রিল থেকে চলছে এ সম্মেলন। পুরস্কার প্রাপ্তরা হলেন- ওয়ালটন (দেশি বিনিয়োগকারী), বিকাশ (বিদেশি বিনিয়োগকারী), স্কয়ার ফার্মাসিটিক্যালস ও ফেব্রিকস। তাদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

এছাড়া বিশেষ ক্যাটাগরিতে কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের চেয়ারম্যানকে সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয়।