সাদপন্থিরা কথা রাখেনি: হাসনাত

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১:০৭ অপরাহ্ন, ১৮ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ১১:২৮ পূর্বাহ্ন, ২৫ অগাস্ট ২০২৬

বিশ্ব ইজতেমার মাঠ দখল করা নিয়ে মাঝরাতে মাওলানা সাদ ও জুবায়েরপন্থিদের মধ্যে সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনা ঘটার আগেই দু’পক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ


তিনি বলেন, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে গত রাতেই সাদপন্থিদের সঙ্গে আলোচনার জন্য টঙ্গী যাই। আলোচনায় সাদপন্থিদের ধৈর্য ধরতে বললেও তারা আমাদের সিদ্ধান্তের সম্পূর্ণ বিপরীত কাজ করেছে। বুধবার (১৮ ডিসেম্বর) সকালে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি।