কুমিল্লার বিএনপি নেতা অস্ত্রসহ গ্রেপ্তার

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ন, ০৪ জুলাই ২০২৫ | আপডেট: ৯:৪৬ পূর্বাহ্ন, ২৫ অগাস্ট ২০২৬

কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাচঁথুবী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোকন মিয়াকে (৫৫) অস্ত্রসহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এ সময় একটি ৭.৬৫ মিলিমিটার পিস্তল ও একটি ম্যাগজিন জব্দ করা হয়।

শুক্রবার (৪ জুলাই) ভোর ৫টার দিকে ওই ইউনিয়নের চাঁনপুর নাজির মসজিদ রোড এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী। অভিযানে খোকন মিয়া গ্রেপ্তার হলেও অন্য একজন পালিয়ে গেছেন।

গ্রেপ্তার খোকন মিয়া কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাচঁথুবী ইউনিয়নের মৃত ইউনুস মিয়ার ছেলে। পাচঁথুবী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে রয়েছেন তিনি।

পুলিশ জানিয়েছে, গোপন তথ্যের সূত্র ধরে সেনাবাহিনী অভিযান শুরু করে। সেখানে খোকন মিয়াকে পাওয়া গেলেও তার কাছে অস্ত্র ছিল না। তিনি জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, এক শিশুর মাধ্যমে জহিরুল হক নামে এক ব্যক্তির বাসায় তিনি অস্ত্রটি পাঠিয়ে দিয়েছেন। পরে জহিরুলের বাসা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তারের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অস্ত্রসহ ওই ব্যক্তিকে আমাদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আইন অনুযায়ী গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে