আউটসোর্সিং কর্মীদের সুখবর দিলো সরকার

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১০:৩৭ পূর্বাহ্ন, ১৬ এপ্রিল ২০২৫ | আপডেট: ১১:৪৫ অপরাহ্ন, ২৫ অগাস্ট ২০২৬

আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালার অন্তর্ভুক্ত সেবা কর্মীদের জন্য প্রধান উপদেষ্টা মহোদয়ের পক্ষ হতে নববর্ষের উপহার হিসেবে আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা, ২০২৫ জারি করা হয়েছে। 


এই নীতিমালায় সরকার সেবা কর্মীদেরকে কাজে উৎসাহিত করার লক্ষ্যে কয়েকটি বিশেষ সুবিধা প্রদান করেছে। এর মধ্যে ০৫টি ক্যাটাগরির সেবা ও ০৩টি বিশেষ সেবার জনপ্রতি মাসিক সেবামূল্য বৃদ্ধি করা হয়েছে। 


এছাড়া এক মাসের সমপরিমাণ সেবামূল্যের অর্ধেক (৫০%) হারে দুইটি উৎসব ও এক পঞ্চমাংশ (২০%) হারে বৈশাখী প্রণোদনা প্রদান করা হয়েছে। পাশাপাশি সেবা কর্মীদের বার্ষিক ১৫ দিনের ছুটি ও মৌলিক কাজ সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হবে। 


একইসাথে প্রতিটি সেবা কর্মীকে প্রতিবছর দুইটি নতুন ইউনিফর্ম প্রদান করা হবে। নারী সেবা কর্মীগণ ৪৫ (পয়তাল্লিশ) দিনের মাতৃত্বকালীন ছুটি প্রাপ্য হবেন। 


জাতীয় পেনশন কর্তৃপক্ষের অধীনে পরিচালিত সর্বজনীন পেনশন সুবিধার অন্তর্ভুক্ত করার মাধ্যমে পেনশন সুবিধা গ্রহণ করার সুযোগ সৃষ্টি করা হয়েছে। আউটসোর্সিং প্রক্রিয়ায় ক্রয়কৃত সেবামূল্য সেবাকর্মীর নিজ নামীয় ব্যাংক হিসাব / MFS ( Mobile Financial Service) এর মাধ্যমে ব্যাংকিং চ্যানেলে প্রদেয় হবে। সবোর্পরি, সেবা কর্মীগণ তাঁর মাসিক সেবামূল্য কর্মকালীন মাসের পরবর্তী মাসের প্রথম সপ্তাহে প্রদান নিশ্চিত করার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে